আমাদের লক্ষ্য শুধু পূথিগত বিদ্যা নয়, বরং ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি আধূনিক বিজ্ঞান-ভিত্তিক শিক্ষা প্রসারের মাধ্যমে অগ্রসরমান মানুষ তৈরী । এখানে শুধু ধনীর নয়, গরিবের সন্তানেরাও শিক্ষালাভের সমান সুযোগ যেন পায়, সেই ব্যবস্থা সব সময় থাকবে। আর মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে আছে এবং থাকবে, নানা রকম সুযোগ-সুবিধা।সবার সহযোগিতায় এগিয়ে যাবে করিম উল্যাহ উচ্চ বিদ্যালয় , ধূমপানমুক্ত, অরাজনৈতিক,অসাম্প্রদায়িক, সহশিক্ষার পরিবেশে মানুষ তৈরীর মহান কর্মের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে।
মজির উদ্দিন আহম্মদ চৌধুরী
সভাপতি
করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়
